
সুনামগঞ্জে আদালত চলাকালে জামিননামা গ্রহণের সময় ঘুষ নেওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ঘটনার পর তদন্ত কমিটি গঠন ও অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
গত ২৫ ফেব্রুয়ারি আদালতের হাজতখানায় কর্মরত পুলিশ সদস্য এটিএসআই রফিক ও কনস্টেবল সাইফুল কর্তৃক জামিননামা জেলহাজতে পাঠানোর জন্য সেবাগ্রহীতার নিকট ঘুষ দাবি-সংক্রান্ত ভিডিও একটি স্থানীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। পুলিশ সদস্যদের এই অনৈতিক দাবি সরকারি নিয়মনীতির লঙ্ঘন এবং তাঁদের আচরণ বিচার বিভাগ ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ বিষয়ে অনুসন্ধান কমিটি গঠন করে সুনামগঞ্জ পুলিশ সুপারকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এ ব্যাপারে সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, ইতিমধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তও চলছে। অভিযুক্ত ব্যক্তিদের ইতিমধ্যে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা আছে।

পাবনার সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে। আজ বুধবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড, শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের ৫ শতাংশ শ্রমিক অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ/ডব্লিউডব্লিউএফ) বিলম্ব বকেয়া পাওনা দ্রুত ও আইনসম্মতভাবে নিষ্পত্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। এ সময় তাঁরা পাওনা নিষ্পত্তিতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার দাবি জানান...
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে ডুয়াইগাঁও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচিতে ছোট আকারের ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষক ডিমের ওজন ৬০ গ্রাম বললেও মাপযন্ত্রে ৪৯ গ্রাম পাওয়া যায়। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
৪ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় পাঠদান চলাকালে ‘জিন আতঙ্কে’ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে
১১ মিনিট আগে