
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় মোহনা আক্তার জিদনী (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জিদনীর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ।
সুলতান মাহমুদ বলেন, জিদনীর শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার পর থেকে সে আইসিইউতে ছিল।
বর্তমানে লামিয়া আক্তার শাপলা ৫৫ শতাংশ, সুমাইয়া আক্তার ১৩ শতাংশ ও আসিয়া আক্তার আফরোজা ৭ শতাংশ দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে।
নিহত জিদনীর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কেজনা গ্রামে। তাঁর বাবার নাম মো. মোহন। পরিবারটি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় থাকে। জিদনী ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার কাশীপুর হাজীপাড়ার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ পাঁচ শিক্ষার্থী হলো পঞ্চম শ্রেণির জিদনী (১৪), চতুর্থ শ্রেণির লামিয়া আক্তার শাপলা (১৩), সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া আক্তার আফরোজা (১২) ও চতুর্থ শ্রেণির আতিয়া (১১)।
মাদ্রাসাটির ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, পাঁচ শিশু মাদ্রাসাটির আবাসিক শিক্ষার্থী। ঘটনার দিন বিকেলে তারা তিনতলা মাদ্রাসা ভবনের ছাদে গিয়েছিল। কিছুক্ষণ পর একটি শব্দ শোনা যায়। ছাদে গিয়ে দেখা যায়, তারা আগুনে ঝলসে গেছে।
শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
মো. ইউসুফ আলী বলেন, ভবনটির ছাদের ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার গেছে। সেখান থেকে কোনোভাবে পাঁচ শিক্ষার্থী বিদ্যুতায়িত হয়েছে বলে তাদের ধারণা।
দগ্ধ শিক্ষার্থীরা জানিয়েছে, ঘটনার দিন বিকেলে তারা খেলার জন্য ছাদে গিয়েছিল। খেলাধুলার সময় হঠাৎ তাদের শরীরে আগুন ধরে যায়। কীভাবে আগুন লেগেছে, তা তারা বলতে পারেনি।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
২১ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
২৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
৩৩ মিনিট আগে