
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন শ্রমিকরা।
আজ বুধবার দুপুরে নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহসভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ শ্রম আইন মানে না। গত মার্চে মালিক, শ্রমিক ও কলকারখানা প্রতিষ্ঠানসহ ত্রিপক্ষীয় বৈঠকে একটি চুক্তি অনুযায়ী শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্রসহ আগস্ট মাসের মধ্যে শ্রম আইন মানার দাবিসমূহ পূরণ করার কথা। কিন্তু মালিকপক্ষ আগস্ট মাসের বেতন পরিশোধ না করে উল্টো কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন।
বক্তারা আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর কারখানার একজন শ্রমিক ও একজন জুনিয়র অফিসারের সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে অফিসাররা মালিকের সঙ্গে যোগসাজশে কর্মবিরতি পালন করে। কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন মানার দাবি আড়াল করতে সুকৌশলে এই কর্মবিরতিকে শ্রমিকদের অবৈধ ধর্মঘট হিসেবে আখ্যায়িত করে একটি নোটিশ জারি করে। অথচ শ্রমিকরা কর্মবিরতি পালন করেননি।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক কমরেড ডা. মনীষা চক্রবর্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের র সভাপতি জসিম গাজী, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত)-এর প্রচার সম্পাদক ফয়সাল আহাম্মেদ প্রমুখ।

নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থীদের অচেতন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন তিন শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
৪ মিনিট আগে
নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ করিম এই আদেশ দেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি রাতুল সিকদার অমি ও তাঁর সহযোগী রাজু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে সাতাইশ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়।
২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দাবি করেছেন, মাদকসংক্রান্ত কথা-কাটাকাটির জেরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
২৫ মিনিট আগে