
ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি পেয়ারা বাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে সানি হাওলাদার (১৪) নামে এক কিশোর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সানি হাওলাদার রাজাপুর উপজেলার ২ নম্বর মঠবাড়িয়া ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকার সোহেল হাওলাদারের ছেলে।
সানির চাচা সৌরভ হোসেন রনি জানান, পরিবারের ১৪ থেকে ১৫ সদস্য ভীমরুলি পেয়ারা বাগানে ঘুরতে গিয়েছিলেন। দুপুরে খাবার শেষে সানি খালের পাশে থাকা একটি আম গাছে উঠে পানিতে লাফ দেয়। এরপর তাকে পানির ওপরে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে স্বজনেরা পানিতে নেমে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।
সৌরভ হোসেন রনি অভিযোগ করেন, জেলার নিজস্ব ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রলার দিয়ে খোঁজ চালাচ্ছেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মাহাবুব আলম বলেন, খবর পাওয়ার পরপরই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলার দিয়ে অনুসন্ধান শুরু করেছেন। বরিশাল ও পটুয়াখালীর ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে। তবে তারা অন্যত্র উদ্ধার অভিযানে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ঝালকাঠিতে আসতে পারেনি। তিনি জানান, ডুবুরি দল পৌঁছালে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সানি হাওলাদারকে উদ্ধারে খালে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদকের ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুই কারবারি। আজ শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে মাদকবিরোধী এক সভায় এ অঙ্গীকার করেন তারাঁ।
৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বেলা ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪৬ বিজিবি অফিসসংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশ
২৫ মিনিট আগে
২০২৪-এর জুলাই মাসে আবু সাঈদের বুকে গুলি করা হয়েছিল। বাংলাদেশ একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে, আশা-ভরসা নিয়ে একত্রিত হয়েছিল। যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে বিএনপি।
২৯ মিনিট আগে
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ শনিবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছাত্রদলের জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
৩৫ মিনিট আগে