
রাজবাড়ীর পাংশায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন ওই তরুণী। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাত ৯টার দিকে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণকেন্দ্রের একটি কক্ষে ধর্ষণের এ ঘটনা ঘটে।
ওই তরুণী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন।
অভিযুক্ত দুই যুবক হলো আকাশ মণ্ডল (২৯) ও জামাল মণ্ডল (২৩)। আকাশের বাড়ি সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামে। জামালের বাড়িও একই ইউনিয়নে।
মামলার বরাতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজলের সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি সজল ও ওই তরুণীর প্রেমের সম্পর্ক ভেঙে যায়। পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল তাঁকে ফোন করে পাংশায় আসতে বলেন। সজল ও তাঁকে বিয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে গত ২৭ ফেব্রুয়ারি ওই তরুণী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাঁকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণকেন্দ্রের একটি কক্ষে নিয়ে গিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় তাঁর কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের দুল আসামিরা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওসি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
১৯ মিনিট আগে
রৌদ্রের খরতাপ কমে এসেছে। পশ্চিমে হেলে পড়েছে সূর্য। অমর একুশে বইমেলায় পাঠকেরা ঢুকছেন ধীরলয়ে। হুড়োহুড়ি নেই। ভিড় নেই। ঝিমিয়ে পড়া এক বিকেলের দেখা মিলল গতকালের বইমেলায়।
১ ঘণ্টা আগে
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ক্ষমতার দাপট দেখিয়ে বরখাস্ত হওয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া আদালতের রায়ে স্বপদে ফিরেছেন। রোববার নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক...
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জে আদালত চলাকালে জামিননামা গ্রহণের সময় ঘুষ নেওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে