
রাজনীতি শুধু ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়, বরং জনগণের ভাগ্য উন্নয়নের একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে।
আজ শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ সফল করতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সফরের মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ কর্মসূচি। সফরকালে দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মাঝে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করেন।

জনপ্রতিনিধিদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে মন্ত্রী এবং সংসদ সদস্যদের (এমপি) বেতন-ভাতা যৌক্তিক পর্যায়ে উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
৪২ মিনিট আগে
মির্জা ফখরুল বলেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে। তবে শুধু সরকার নয়, গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান-সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকাই একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষর ও অফিশিয়াল প্যাড জাল করে বদলি ঠেকানো এবং ঢাকায় কাঙ্ক্ষিত পদায়ন বাগিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে বরগুনা সদরের সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে গিয়ে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত হন।
৭ ঘণ্টা আগে