Ajker Patrika

বিজয় দিবসে ৪ বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজয় দিবসে ৪ বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে দেশের চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে পর্যায়ক্রমে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিভাগে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ জন্য প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, আবদুল মোনায়েম মুন্না, রাকিবুল ইসলাম রাকিব ও এহসান মাহমুদ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগে কনসার্ট আয়োজন করা হবে। এ বিভাগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, গিয়াস উদ্দিন রিমন ও নাছির উদ্দীন নাছির।

এ ছাড়া শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজশাহী বিভাগের কনসার্ট বগুড়ায় অনুষ্ঠিত হবে। এ জন্য প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন এস এম জিলানী ও আতিকুর রহমান রুমন।

সর্বশেষ শনিবার (১৯ ডিসেম্বর) খুলনা বিভাগে কনসার্ট আয়োজন করা হবে। এ বিভাগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন রকিবুল ইসলাম বকুল, রাজিব আহসান ও জাহিদুল ইসলাম রনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত