
কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। এ সময় গাঁজাসহ এক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, গতকাল সকালে বুড়িচং উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৪ হাজারটি চোরাচালানকৃত বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই দিন সকালে আরেকটি অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দুর্গাপুর (পূর্বপাড়া) এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ মো. বিল্লাল হোসেন (২৫) নামের এক কারবারিকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পশ্চিম ইটাল্লা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না। একই সঙ্গে সরকারি নথিতে প্রকৃত গ্রামের নাম পরিবর্তন করে অন্য নাম ব্যবহার...
২ মিনিট আগে
মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও সরবরাহ শুরু হয়েছে। এতে প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে...
৬ মিনিট আগে
একটি চিঠি, একরাশ স্বপ্ন আর সংগীতের প্রতি গভীর ভালোবাসা—এই তিনের মিলনেই পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার খুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বহুদিনের আশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছ থেকে একটি হারমোনিয়াম উপহার পেয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী...
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জ সদরের একটি মৎস্য খামার থেকে সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় নিজ মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল আলম অনিক (৩৪) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে।
১৯ মিনিট আগে