
ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এতে পাম্পের প্রায় ৭ লাখ টাকা মূল্যের জ্বালানি সরবরাহকারী মেশিনসহ আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাম্প কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই রাতে জ্বালানি সংগ্রহের জন্য পাম্পের সামনে ৭০০ থেকে ৮০০ মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল। রাত ১১টার দিকে সিরিয়াল আগে-পরে হওয়াকে কেন্দ্র করে আরোহী ব্যক্তিদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পরই ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল লোহার রড ও বাঁশ নিয়ে পাম্পে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পাম্পের একটি পেট্রল ডিসপেন্সিং মেশিন, ক্যাশ কাউন্টারের থাই গ্লাস এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। ১০-১২ মিনিট ধরে চলা এই তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাম্পের ক্যাশিয়ার মো. রইছ উদ্দিন বলেন, ‘ক্যাশ কাউন্টার ভাঙচুর করার পর দুর্বৃত্তরা আমাদের দিকে তেড়ে আসছিল। প্রাণে বাঁচতে আমি পেছনের দরজা লক করে ভেতরে অবস্থান নিই। তারা দরজা ভাঙারও চেষ্টা করেছে। সেখানে অনেক মোটরসাইকেল আরোহী থাকলেও কেউ দুর্বৃত্তদের বাধা দেওয়ার সাহস পাননি।’
পাম্পের ম্যানেজার মো. আব্দুল হালিম জানান, হামলায় পাম্পের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে এমন ঘটনার পরও আজ শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পুরো বিষয়টি তদন্তাধীন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

ওমানে একটি সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ আরিফ (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আরিফ ওমানের একটি গ্রোসারি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করার আগে সড়ক পার হয়ে ময়লা ফেলতে যান তিনি। ফেরার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারে
১৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিহত শাহীনুর বেগমের ছেলে শিফাত হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি করেন। মামলায় নিহত হামলাকারী অন্তর মজুমদার ছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
৩৪ মিনিট আগে
প্রধান শিক্ষকের অভিযোগ, ২১ জুন বিকেলে হারুনুর রশিদসহ কয়েকজন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। তাঁরা নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখতে চান এবং সদস্যদের তালিকা পরিবর্তনের চেষ্টা করেন। এতে তিনি আপত্তি জানালে একপর্যায়ে হারুনুর রশিদ তাঁকে আঘাত করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্রেপ্তার বড় ভাইকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ৪টি ইয়াবা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে