
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার দুটি তাদের উপার্জনক্ষম মানুষ হারিয়ে দিশেহারা। সে সঙ্গে বিদেশে যাওয়ার জন্য অনেক টাকা ঋণ করেছিলেন শফিকুল ও নাহিদ। এখন সে ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে চাপে পড়েছেন তাঁদের পরিবারের লোকজন। শফিকুল আর নাহিদের লাশ ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার দুটির সদস্যরা।
দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জেবদিন এলাকায় গতকাল সোমবার স্থানীয় সময় দুপুরে ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল (৪৮) ও নাহিদ (২০) নিহত হন।
নিহত শফিকুল সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে আর নিহত নাহিদ আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

শফিকুলের মা আজেয়া খাতুন জানান, শফিকুল পরিবারের বড় ও একমাত্র উপার্জনক্ষম ছেলে। তাঁর তিন বোনের বিয়ে হয়ে গেছে। গত ২৫ ফেব্রুয়ারি শফিকুল লেবাননে যান। তিনি জেবদিন এলাকায় দুম্বার রাখাল ও বেকারিতে কাজ করতেন। ইসরায়েলি হামলার আশঙ্কায় ভ্যানে করে নাহিদকে নিয়ে নিরাপদ স্থানের দিকে যাচ্ছিলেন শফিকুল। এ সময় ইসরায়েলি ড্রোন হামলায় ঘটনাস্থলে মারা যান তাঁরা।
শফিকুলের বাবা আফসার আলী জানান, শফিকুল ৮ লাখের বেশি টাকা ঋণ করেছেন। এক মাস আগে মাত্র ৪০ হাজার টাকা পাঠাতে পেরেছিলেন। তাঁর দুটি মেয়ে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা তিনি। এখন তাঁদের কী হবে বলে বিলাপ করতে করতে মূর্ছা যান আফসার আলী।
নাহিদের বাড়িতেও এখন কেবল কান্নার রোল। তাঁর মা নূরনাহার জানান, নাহিদ শফিকুলের সঙ্গে একই সময়ে লেবাননে যান। দুই ভাইয়ের বড় নাহিদ। তিনি আশাশুনির দরগাহপুর কলেজে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পড়তেন। নাহিদও শফিকুলের সঙ্গে লেবাননে একই কাজ করতেন।
নিহত ব্যক্তিদের লাশ নাখতিয়ের নাবিহো বেরোবি হাসপাতালে রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নাহিদের ফুফু রোজিনা খাতুন জানান, নাহিদ বিদেশে যাওয়ার সময় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে যান। তিনি বিদেশে গিয়ে মাত্র এক মাসের টাকা দিয়েছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, বিষয়টি সরেজমিনে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁদের লাশ আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গত রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’ এ কারণেই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বাকিতে দোকানের পণ্য না দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানো হয়। হামলায় পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজি কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটর নামের দোকানে...
৫ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ...
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহসভাপতি মো. ইকবাল হোসেনকে গত ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বৃদ্ধ মা স্ট্রোকে মারা গেছেন। অভিযানের তিন দিন আগে পুলিশের করা সাধারণ ডায়েরি (জিডি), অভিযান, জং ধরা বন্দুক ও মামলা—সবকিছুই গোঁজামিলে ভরা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৫ ঘণ্টা আগে