
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ২০০৭ সালের একটি অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে কিলার মাসুদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। কিলার মাসুদ চিহ্নিত সন্ত্রাসী ‘পিচ্চি হান্নানের’ অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।
র্যাব জানায়, কিলার মাসুদ চিহ্নিত সন্ত্রাসী ‘পিচ্চি হান্নানের’ অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৩ ও র্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, মাসুদুল করিমের বিরুদ্ধে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ২০০৭ সালে অস্ত্র আইনে মামলা হয়। মামলার ১৯(এফ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, সাজা ঘোষণার পর থেকেই মাসুদুল করিম দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে পলাতক জীবনযাপন করতেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এ অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৭ এর সহায়তায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।

মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাহবুবউল করিমকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
নরসিংদী জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নরসিংদী জেলার সুনাম বহু আগে থেকেই। মেঘনার কোলঘেঁষে নরসিংদী পৌরসভা গঠিত। এক সময় পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল নরসিংদী জেলা। বর্তমানে বিখ্যাত তাঁতশিল্পের জন্য। কিন্তু এত আগে পৌরসভা প্রতিষ্ঠিত...
৩ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যা
৩ ঘণ্টা আগে