মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের ঠেলে পাঠানো ১০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ৬টি শিশু রয়েছে।
বিজিবি জানিয়েছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার করমপুর নামক স্থান থেকে ১০ জন রোহিঙ্গা নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালে বিজিবির টহলদল তাদের আটক করে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আনুমানিক ৫ বছর আগে কাজের উদ্দেশে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে