
ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিবাহ হওয়া সেই ছাত্রী অবশেষে স্কুলে ফিরতে পেরেছে। আজ বুধবার সকালে স্বরূপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করে সে। এতে খুশি তার সহপাঠী ও পরিবার।
এর আগে বাল্যবিবাহ হওয়ায় এই ছাত্রীকে স্কুল থেকে বের করে দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
স্কুলে আজ ক্লাস করতে পেরে ওই ছাত্রী বলে, ‘আমার খুব ভালো লাগছে। স্যাররা আমাকে বলেছেন খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। যারা আমাকে স্কুলে ফিরিয়ে দিতে চেষ্টা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তার এক সহপাঠী বলে, ‘খুব ভালো লাগছে আমাদের। বিবাহিত হলেও তো সে আমাদের বান্ধবী। আমরা একসঙ্গে এত দিন পড়ছি।’
ওই ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে স্কুলে যেতে দেখে আমার খুব ভালো লাগছে। সে আজকে ক্লাস করেছে। সবার চেষ্টায় আজকে আমার মেয়ে স্কুলে ক্লাসে ফিরেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক।’
মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল বলেন, ‘আমি প্রধান শিক্ষককে বলে দিয়েছি। ওই ছাত্রী ক্লাস করছে।’
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, ‘ওই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার বিষয়টি আমার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে আমি শিক্ষা কর্মকর্তাকে বলে দিয়েছি। ওই ছাত্রী ক্লাস করছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট শিক্ষকসহ সবাইকে সতর্ক করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে