
বিদেশে উচ্চশিক্ষার কথা বলে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার ডিআরইউ এর সাগর-রুণি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে তারা এ সমস্যা নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বিদেশি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি জমা দেওয়ার নামে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে গড়ে প্রায় ২০ লাখ টাকা করে নেয়, কিন্তু পরে এসব টাকা বিদেশি প্রতিষ্ঠানে জমা না দিয়ে তারা আত্মসাৎ করে।
মারিয়া নামে এক ভুক্তভোগী অভিযোগ করেছেন, তার কাছ থেকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক প্রায় ৫৪ লাখ টাকা নেয়।
শিক্ষার্থীরা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ‘ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে আমরণ অনশন করব।’
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সকল পাওনা অর্থ জরিমানা সহ ফেরত দেওয়া, প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ।

রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন।
৯ মিনিট আগে
ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বেলা ১১টার দিকে পূর্বধলার ছোছাউড়া এলাকায় হ্যান্ডট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মো. সজুদুল হক নিহত হন। মোটরসাইকেলের আরও দুই আরোহী মোফাজ্জল হোসেন ও আনাস গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়...
৪৪ মিনিট আগে
ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। আজ রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে