
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীসহ সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট থেকে ক্যাম্পাসে অতিথি/দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বেরোবি প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ গ্রহণ করছে।

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় রিকশা ও ভ্যানচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে পৌরসভার কর আদায়কারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা হয়েছে। শুক্রবার তাঁদের বগুড়া আদালতে পাঠানো হয়।
২ মিনিট আগে
রাজধানীর সায়েদাবাদে চলন্ত বাস থেকে পরে নাঈম হাওলাদার (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁর সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন। বিকেল ৩টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে ঘটনাটি ঘটে...
৫ মিনিট আগে
বিকেলে জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে খালের ওপর থাকা সাঁকো পার হচ্ছিল সে। একপর্যায়ে সাঁকো ভেঙে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। প্রতিবেশী এক নারী বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন।
২২ মিনিট আগে
হত্যাকাণ্ডের শিকার নারী তাঁর গ্রামের বাড়ির জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। ওই টাকা আত্মসাৎ করতে স্বামী মনিরুল ইসলাম তাঁকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় কয়েক দিন ধরে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। একপর্যায়ে মনিরুল তাঁর ওপর নির্যাতনও চালান বলে জানিয়েছে এসআরবি...
২৫ মিনিট আগে