
কুড়িগ্রামে প্রথমবারের মতো সফরে গিয়ে নিজেকে ‘নতুন বউয়ের’ সঙ্গে তুলনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের প্রথম সফরের প্রসঙ্গ বোঝাতে এমন উদাহরণ টানেন তিনি।
কুড়িগ্রামের বিভিন্ন সমস্যা ও সেগুলোর সমাধানে সরকারের উদ্যোগ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে শুরু করলে প্রতিমন্ত্রী তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি বিয়ে করেছেন?’ সাংবাদিক হ্যাঁ-সূচক জবাব দিলে প্রতিমন্ত্রী বলেন, ভাবি যেদিন প্রথম বাড়িতে আসছেন, সেদিনই কী পুরো সংসারের দায়িত্ব ভাবিকে দিয়েছেন?
এরপর নিজের কুড়িগ্রাম সফরের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আজ কুড়িগ্রামে প্রথম আসছি। আপনার প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। কুড়িগ্রামের মানুষের উন্নয়নের জন্য যৌক্তিক যা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সবকিছু বাস্তবায়ন করা হবে ইনশা আল্লাহ।’
এর আগে ওই সাংবাদিক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের স্থান, কুড়িগ্রামের বাইপাস সড়ক ও সোনাহাট স্থলবন্দরসহ জেলার অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ওপর দায় চাপানোর বিষয়ে মীর শাহে আলম বলেন, ‘বিরোধী দল যেকোনো বিষয়ে সরকারের ওপর দায় চাপাবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। সেটা সঠিক হোক বা বেঠিক হোক। তারা সরাসরি সরকারের ওপর দায় চাপিয়ে বলবে, সরকার ব্যর্থ। কিন্তু আমরা কোথায় ব্যর্থ, কোথায় সফল—এটা জনগণ বিবেচনা করবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সচেতন রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ে সরকার অত্যন্ত কনসার্ন। আমরা নিবিড়ভাবে বিষয়গুলো পর্যালোচনা করছি। প্রত্যেক জেলাভিত্তিক আইনশৃঙ্খলা যাতে সঠিকভাবে চলে এবং নিবিড় পর্যবেক্ষণ হয়, এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ক্যাবিনেটের ৩০ জন পূর্ণাঙ্গ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ৬৪ জেলার দায়িত্ব দিয়েছেন।’
নিজের সফরের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সেই দায়িত্বের ধারাবাহিকতায় আমি আজ কুড়িগ্রাম এসেছি। আমি এখানে আইনশৃঙ্খলা সভায় সব জানব, শুনব এবং সে অনুযায়ী দিকনির্দেশনা দেব।’
পরে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা সভা ও সমন্বয় সভায় অংশ নেন।
এর আগে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা ২০ হাজার ঘনফুট মাটিবোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজের প্রতিনিধির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
৮ মিনিট আগে
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ....
২৪ মিনিট আগে
ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২৮) ও মো. হান্নান মণ্ডল (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম ও পূর্ব গুয়াডহরী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী ওরফে বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে