Ajker Patrika

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মুলাদীর ৪ কৃতী সন্তান, এলাকায় উচ্ছ্বাস

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মুলাদীর ৪ কৃতী সন্তান, এলাকায় উচ্ছ্বাস
পদোন্নতি পাওয়া চারজন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা। একসঙ্গে চার কর্মকর্তার এ সাফল্যের খবরে মুলাদীজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ।

গতকাল (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব নজরুল ইসলাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) এইচ এম রকিব হায়দার এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল শাহীন।

নজরুল ইসলাম আজাদ ও মোহাম্মদ জহিরুল ইসলাম মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের বাসিন্দা। এইচ এম রকিব হায়দারের বাড়ি উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে। আর আব্দুল্লাহ আল শাহীন উপজেলার কাজিরচর ইউনিয়নের কাজিরচর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল মান্নান খানের সন্তান।

একই উপজেলার চারজন কর্মকর্তা সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী স্তরের পদ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

ঢাকাস্থ মুলাদী সমিতির সদস্য মো. হাবিবুর রহমান বলেন, ‘মুলাদীর এই চার কৃতী সন্তানের মেধা, সততা ও দেশপ্রেম আগামী দিনে দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।’ তাঁরা দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত