
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের (কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ-সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।
বদরুজ্জামান সেলিম বর্তমানে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত নির্বাচনে সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেট্রবাংলার আওতাধীন কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন এনে নতুন এই মনোনয়ন প্রদান করা হয়েছে। জারি করা আদেশে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের পরিচালকের পদে ইতিপূর্বে দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তফাকে পরিবর্তন করে তদস্থলে মো. বদরুজ্জামান সেলিমকে মনোনীত করা হয়েছে। একই আদেশে সাবরিনা আফরিন মুস্তফাকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মো. বদরুজ্জামান সেলিম বলেন, আমি এখন পরিচালক হিসেবে জয়েন হচ্ছি। আগামীকাল সিলেটে ফিরব। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।
বিএনপি সরকার গঠনের পর এ পর্যন্ত সিলেটের পাঁচ নেতাকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। বদরুজ্জামান সেলিম ছাড়া অন্যদের মধ্যে সিলেট ওয়াসার চেয়ারম্যান হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী হয়েছেন সিসিকের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম সিলেট জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থাকলেও এখন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে...
১ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
৩ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৭ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
১০ মিনিট আগে