রাজধানীর তেজগাঁওয়ে পিকআপ ভ্যান ধাক্কায় নূরনবী (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে।
বুধবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪ নম্বর কালাম মিয়ার বস্তির সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত নূরনবীর বাবা রফিকুল ইসলাম জানান, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায়। তাঁরা ১৪ নম্বর কালাম বস্তিতে থাকেন। তিনি নিজে দিনমজুরের কাজ করেন। নূরনবী স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত। বিকেলে বাবার কাছে খেলার কথা বলে বাসা থেকে বের হয় নূরনবী।
রফিকুল বলেন, ‘বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই এলাকাবাসীর মাধ্যমে খবর পাই, বস্তির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। পরে সেখান থেকে ছেলেকে হাসপাতালে নিয়ে যাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা তদন্ত করছে।

বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ এনামুল হক হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
সানিলা জাহান জুঁই (২৮), গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকার বাসিন্দা ব্যবসায়ী ফরিদুল ইসলামের স্ত্রী। তাঁর শখ বিড়াল পোষা। আগে থেকে তাঁর একটি মাদি বিড়াল ছিল। সেটির সঙ্গে জুটি করতে আরেকটি পুরুষ বিড়াল খুঁজছিলেন।
২৭ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে স্থানীয় জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
৩৪ মিনিট আগে
বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ভেঙে এবং পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয় এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে