
যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, তাঁর মা আমিনা আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা দেন বলে জানিয়েছেন সংস্থার সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
দুদকের উপপরিচালক রেজাউল করিম তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, জেমকন গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ব্যাংক জালিয়াতি ও অন্যান্য দুর্নীতির মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।
দুদক আরও জানতে পেরেছে জেমকন গ্রুপের কর্ণধার সাবেক সংসদ সদস্য নাবিল আহমেদসহ তাঁর মা এবং ভাইয়েরা সেই অর্থ পাচারের সঙ্গে জড়িত রয়েছেন।
আবেদনে আরও বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে। তাঁরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টায় সময় এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান। জেলায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের বেলতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১১ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিমুলগাছ থেকে পড়ে গিয়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।
২৫ মিনিট আগে
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘রাস্তায় রিভলবার পড়ে থাকার খবর পেয়েই পুলিশ সেখানে যায়। পরে উদ্ধার করে দেখা যায়, এটি একটি গ্যাস লাইটার। স্কচটেপে জড়িয়ে এটি রাস্তায় অসৎ উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল। এটি দুষ্টু ছেলেদের কাজ।’
২৭ মিনিট আগে