ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীনসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ বুধবার নতুন করে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি।
আসনটিতে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে বিএনপির দুজন প্রার্থী ছিলেন। পরে দলীয় সিদ্ধান্তের কারণে তাঁদের একজন মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় প্রার্থীর সংখ্যা ছয় থেকে কমে পাঁচজনে দাঁড়ায়।
গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমীনকে দলটির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। একই চিঠিতে তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বিএনপির একজন প্রার্থী সরে দাঁড়ানোর পর এখন নির্বাচনী মাঠে মূলত পাঁচ প্রার্থীর লড়াই নিশ্চিত হলো। আগামীকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামতে পারবেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, ‘বহিরাগত কেউ কক্ষটিতে তালা ঝুলিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।’
১৩ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে সরকারের কাজের বিনিময়ে খাদ্যশস্য (কাবিখা) প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর দুটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজ শেষ না করেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্পের বরাদ্দ, সভাপতির নাম ও কাজ শেষের সময়সীমাসহ বিভিন্ন তথ্যসংবলিত সাইনব
১৭ মিনিট আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, প্রাইম পরিবহনের বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিট পর দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
২৪ মিনিট আগে
প্রতীক বরাদ্দের পর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম বলেন, পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার-প্রচারণাসহ সব ধরনের নির্বাচনী কার্যক্রম আচরণবিধি
২৮ মিনিট আগে