Ajker Patrika

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু

মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম
মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু
মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে নিহত পথচারী আশরাফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে চার যানের সংঘর্ষে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আশরাফ (১৮)। তিনি মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সোহাগ (২০), রাসেল (৩২) ও নুরুল আমিন (২৮)। আহতরা সবাই দুর্ঘটনাকবলিত গাড়িতে ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন ধীর গতিতে চলছিল। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক এবং সেই ট্রাকের ধাক্কায় আরেকটি কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকে বাঁধা থাকা প্রায় পাঁচ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে সামনে থাকা কাভার্ড ভ্যানের ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সিটে আটকা পড়েন। সে সময় এক পথচারী ওই দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পথচারীর মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

উত্তরায় হঠাৎ সিটিটিসি, সোয়াট, ডিবি পুলিশের যৌথ অভিযান

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত