
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের বদলির প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত শামীম আনোয়ারের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে রেদোয়ান আহমদ মোল্লা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ছাত্র-জনতা। আমরা এমন লড়াইয়ে অভ্যস্ত—ডু অর ডাই। আমরা বাঁচা-মরার খেলা শিখে গেছি। কোনো রক্তচক্ষুকেই আমরা আর পরোয়া করি না।’
রেদোয়ান দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এবং সে সময় শামীম আনোয়ার তাঁর পক্ষে দাঁড়িয়েছিলেন। তাই তাঁর বদলি কোনোভাবেই মেনে নেবেন না।
মানববন্ধনে উপস্থিত কনটেন্ট ক্রিয়েটর সোহাগ আহমেদ বলেন, ‘আমরা চাই, শামীম আনোয়ার নরসিংদীতেই থাকুন। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাঁর এই বদলি আমরা মেনে নিতে পারি না।’
মানববন্ধনে অংশ নেওয়া সাইফুল ইসলাম জনি বলেন, ‘ভালো মানুষদের এক জায়গায় বেশি দিন থাকতে দেওয়া হয় না। আমরা নরসিংদীবাসী এ ধরনের সিদ্ধান্ত মেনে নিতে পারি না। প্রয়োজনে আমরা প্রতিদিন আন্দোলন চালিয়ে যাব।’

জামালপুরের সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর ভাড়া নেওয়া ঘর থেকে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।
৪ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
১০ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাময়িক বরখাস্ত ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীর শাস্তি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে একাধিক সূত্র জানা গেছে।
২৫ মিনিট আগে
রাউজানে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের টের পেয়ে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। গতকাল মঙ্গলবার নগরীর ষোলোশহরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এ তথ্য জানান।
২৭ মিনিট আগে