নওগাঁর মান্দায় বসতবাড়ি কিনে চাঁদা না দেওয়ায় একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম সারওয়ার জাহান উজ্জ্বল (৪৫)। তিনি কির্তলী গ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি হলেন কালীগ্রাম গ্রামের রাজু আহমেদ (৫০)। দলবল নিয়ে তিনি সারওয়ার জাহান উজ্জ্বলের ওপর এ হামলা চালায়।
আহত উজ্জ্বলের স্ত্রী সাথী আক্তার জানান, প্রায় এক বছর আগে কির্তলী গ্রামের প্রসাদ কুমার ও তাপস কুমারের কাছ থেকে তাঁদের বসতবাড়ি কিনে নেওয়া হয়। বাড়ি কেনার বেশ কিছুদিন পর থেকে অভিযুক্ত রাজু আহমেদ ও তাঁদের সাঙ্গপাঙ্গরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
তিনি আরও বলেন, ‘একই দাবিতে ঈদের আরেক দিন বিকেলে রাজু আহমেদের নেতৃত্বে তার লোকজন আমাদের বাড়ি ঘিরে রাখে। পরে স্থানীয় লোকজনে চাপের মুখে তারা পিছু হটে। আজ রোববার দুপুর ১২টার দিকে একই দাবিতে রাজু আহমেদ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী কালীগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের পেছনে স্বামী উজ্জ্বলকে ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দেয়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, হামলাকারীরা হাতুড়ি দিয়ে উজ্জ্বলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ‘বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড়ে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
৭ মিনিট আগে
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝরনার শীতল জল আর ধলাই নদের বুকে ছড়িয়ে থাকা সাদাপাথরের সৌন্দর্যে মুগ্ধ হতে প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক। ঈদের দিনে ভিড় কিছুটা কম হলেও ঈদের...
৯ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানোয়ারি গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
গাজীপুর সাফারি পার্কে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ রোববার (২২ মার্চ) সকাল থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমান। অনেকেই সপরিবারে এসেছেন। হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক। এবার ঈদে সাত দিনের দীর্ঘ ছুটিতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম...
১ ঘণ্টা আগে