
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আমরা সারা দেশে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জনগণই রাষ্ট্রের মালিক। এ দেশের আলেম সমাজ, ইসলামি দল এবং দেশপ্রেমিক মানুষ জুলাই বিপ্লবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। জুলাই বিপ্লব আমাদের হৃদয়ের চেতনা ও অন্তরের বাসনা। আমরা শপথ করছি, যেকোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাংলাদেশে বাস্তবায়ন করব, ইনশা আল্লাহ।’
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ‘এই বিপ্লবের প্রতি আমাদের আবেগের কারণ, এর জন্য অনেক রক্ত দিতে হয়েছে। ২০২৪ সালে জুলাই বিপ্লব সংঘটিত হলেও এর বীজ রোপিত হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায়। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে একের পর এক আন্দোলন হয়েছে। এর ফলে আমাদের দীর্ঘ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। জেলের ভেতরের সেলেও আমরা দিন কাটিয়েছি। বহু ত্যাগ ও তাজা প্রাণের বিনিময়ে ২০২৪ সালের জুলাই আন্দোলন সফল হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়ে জীবন উৎসর্গের মাধ্যমে সেই জুলাইকে সার্থক করেছে।’
নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, চিতলমারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম।
এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রমিজ উদ্দিন।

প্রতিষ্ঠার পাঁচ বছরে এক দিনও হয়নি প্রশিক্ষণ ক্লাস। রংপুরের তারাগঞ্জ উপজেলা নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ছয় বছরেও। বিচারিক আদালত ও হাইকোর্টে নিষ্পত্তি শেষে বর্তমানে বিচারাধীন রয়েছে আপিল বিভাগে। আপিল নিষ্পত্তি না হওয়ায় দুই আসামির মৃত্যুদণ্ডও কার্যকর করা যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় একই নাম ও একই শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। একই পরিচয়ে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রম, বোর্ডের তথ্য, সরকারি কার্যক্রম, শিক্ষার্থীদের নিবন্ধন ও বিভিন্ন নথিপত্রে বারবার জটিলতা সৃষ্টি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে ১০ তলা আবাসিক-কাম-বাণিজ্যিক একটি ভবনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনুমোদন ছাড়াই এরিস্টো কেয়ার নামে একটি হাসপাতাল চালুর প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। নির্মাণে নকশা লঙ্ঘন, পরিবেশ ছাড়পত্র না থাকা এবং একাধিক কাঠামোগত অসংগতি নিয়ে সিডিএ একাধিকবার নোটিশ ও মোবাইল কোর্ট...
৩ ঘণ্টা আগে