
বরগুনার পাথরঘাটায় ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান গাজী (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজার এলাকায় রিপনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হাসান গাজী নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে তালুক চরদুয়ানী বাজারের ওই ভবনে যান। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকেরা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আজ শনিবার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লিনতং পাড়ায় হামের উপসর্গে শৈলুং খুমীর ছেলে পলি খুমী (৯) এবং টয়সাং খুমীর মেয়ে নাটয়ী খুমী (৬) মারা যায়। এ নিয়ে গত পাঁচ দিনে একই ধরনের উপসর্গে মৃতের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে বলে স্থানীয়দের দাবি। তবে নিহত অন্য তিন শিশুর পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
১৩ মিনিট আগে
স্বাধীন তদন্ত কমিশনের (বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক) সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাযজ্ঞের বিচার দাবিকারীরা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন। তদন্তে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার দাবি তুলে ধরে হত্যাকাণ্ডে বহিরাগতদের সম্পৃক্ততা...
৪৩ মিনিট আগে
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগরীতে চলমান বাস রুট পুনর্বিন্যাস (রুট রেশনালাইজেশন) কার্যক্রমে অচল রুট বাতিল এবং ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস দ্রুত অপসারণের সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে...
১ ঘণ্টা আগে
১০ মাসের শিশুসন্তানকে নিয়ে ফ্যামিলি কার্ড শুমারির জরিপকারীর ব্যবহারিক পরীক্ষা দিতে এসেছিলেন মা সাবিনা ইয়াসমিন (২৮)। বিয়ষটি নজরে এলে শিশুটিকে কোলে তুলে নেন উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর তিনি শিশুর মা সাবিনা ইয়াসমিনকে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।
১ ঘণ্টা আগে