
রাজবাড়ীতে আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। রোববার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম সজীব হোসেন (২৫)। তিনি নাটোর জেলার বাসিলা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে আলু বোঝাই করে ফরিদপুর জেলার উদ্দেশে যাচ্ছিল। সকাল ৬টার দিকে কামালদিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আসন্ন ঈদুল ফিতরে ঢাকা ত্যাগ করার আগে নগদ অর্থ, সোনার গয়না বা গুরুত্বপূর্ণ দলিলাদি অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়-স্বজনদের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে ঢাকায় কারও স্বজন না থাকলে মূল্যবান সম্পদ থানায় রেখে যাওয়ার পরামর্শও...
২৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে মিন্টু মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ফরিদ উদ্দিন নামে আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে