
খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যদি কোনো পুলিশ সদস্যও মাদকের সঙ্গে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাস দমন, অনলাইন জুয়া, চোরাচালান ও হানি ট্র্যাপ, নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মো. মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
ডিআইজি বলেন, ধর্ষণ হলে ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে হবে। ১৫ দিনের মধ্যে পুলিশ রিপোর্ট প্রদান করতে হবে। সন্ত্রাসের কোনো আশ্রয়স্থল বাগেরহাটে থাকবে না। জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, সে জন্য যা যা করা প্রয়োজন সবই পুলিশ করবে। সেই সঙ্গে সাংবাদিকেরা যাতে পেশাগত তথ্য খুব সহজে পেতে পারে, সে জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দেন এই কর্মকর্তা।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল, সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রানা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় নতুন পুলিশ লাইনসে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ডিআইজি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে গাছের চারা রোপণ করেন তিনি।
বিকেলে পুলিশ লাইনস মাঠে বাগেরহাট প্রেসক্লাব ও জেলা পুলিশ সদস্যদের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় জেলা পুলিশ একাদশ ৩-২ গোলে বাগেরহাট প্রেসক্লাব একাদশকে পরাজিত করে।
খেলা শেষে সন্ধ্যায় খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এ সময় পুলিশ সুপারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
১০ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
৩৬ মিনিট আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
২ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
২ ঘণ্টা আগে