ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনানা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে নৌ-পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বরিশুর নৌ-পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, দুপুর ১২টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বেপারিঘাট বরাবর মাঝনদী থেকে অজ্ঞাতনানা আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
অন্যদিকে, হাসনাবাদ নৌ-পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা দোলেশ্বর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার সময় পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাসনাবাদ নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে। তার পরনে ছিল জিনসের প্যান্ট ও ফুলহাতা শার্ট। তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে তাদের মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চুয়াডাঙ্গায় উপশম নার্সিং হোম ক্লিনিকে পিত্তথলিতে পাথরের অস্ত্রোপচারের সময় রবগুল মোল্লা (৪৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর করেছেন বলে জানা গেছে। সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে...
৩ মিনিট আগে
যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।
১২ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে চেতনানাশক ওষুধ স্প্রে করায় অসুস্থ হয়ে একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রবেশ গেট ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও রুপার অলংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বর, ১ নম্বর ও মধ্য বাড্ডা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে...
৩৪ মিনিট আগে