
সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী কাইয়ুম গ্রুপের চার সদস্যকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ সোমবার র্যাব-২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (২৯), মো. সাঈদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৪৩), মো. শরিফ (৩০) ও মো. শাওন (৪০)। র্যাব জানিয়েছে, একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ কুখ্যাত কাইয়ুম গ্রুপের এই চার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, রাজধানীর মোহাম্মদপুর থানার জহুরি মহল্লা এলাকায় কয়েকজন অস্ত্র কারবারি অস্ত্র কেনাবেচার উদ্দেশে অবস্থান করছে। পরে ওই দিন রাতে র্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, কাইয়ুম গ্রুপের সদস্যরা মোহাম্মদপুরের টিক্কাপাড়া, আজিজ মহল্লা এবং সূচনা কমিউনিটি সেন্টারসংলগ্ন রিং রোড এলাকায় অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, মারামারি, গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
গ্রেপ্তার রুবেল হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দাঙ্গা, খুন ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি এবং আদাবর থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
অন্যদিকে সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় জোরপূর্বক অর্থগ্রহণ ও ভয়ভীতি প্রদর্শনের একটি, অস্ত্র আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া আদাবর থানায় ভয়ভীতি প্রদর্শন ও ডাকাতির প্রস্তুতির তিনটি এবং একটি খুনের মামলা রয়েছে।
র্যাব-২ জানিয়েছে, জব্দ করা আলামত ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১৪ মিনিট আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
৩০ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
৩৮ মিনিট আগে