
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে টমটমসহ পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর প্রীতম এরিক পিতু (৩০) নামের এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নতুন ব্রিজসংলগ্ন ধলাই নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল রোববার সকালে উপজেলার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমসহ ধলাই নদে পড়ে যান প্রীতম। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল নদে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
সোমবার নতুন ব্রিজসংলগ্ন নদে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রীতম কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামের প্রয়াত টমাস এরিকের ছেলে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘নিখোঁজের এক দিন পর রেলওয়ে ব্রিজের কাছে টমটমচালকের মরদেহ ভেসে ওঠে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় পরিবারগুলোর বসবাসের নিরাপত্তা নিশ্চিত করতেও এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।
১৬ মিনিট আগে
লালমনিরহাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ পাঁচজন আহত হয়েছেন। এমপি রোকন উদ্দিন বাবুলের পক্ষের সঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের পক্ষের মধ্যে...
১৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে ফিলিপ অধিকারী (৫০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
যশোরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
২৬ মিনিট আগে