
১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরু হবে। অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন হবে, সেই অধিবেশনের শুরুতেই সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিএনপিকে শপথ নিতে হবে এবং ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বিচ্যুতি যদি ঘটে তাহলে ১১ দলকেও চিন্তা করতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকব।’
ফরিদপুর বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। জুলাই সনদের আদেশ অনুযায়ী আমরা শপথ নিয়েছি। যেখানে সরকারি দল একটি শপথ নিয়ে সবার আগে জুলাই আকাঙ্ক্ষা প্রতিশ্রুতির সঙ্গে বেইমানি করেছে। তারা দুটি শপথ না নিয়ে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে। জুলাই সনদের আদেশ যেটি হয়েছে, গণভোট হয়েছে যেখানে জনগণ ব্যাপকভাবে “হ্যাঁ” ভোট তথা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সেই গণভোটের বৈধতা নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোটের বৈধতা বিষয়ে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, সরকারদলীয় আইনজীবীরা আদালতে এই বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে, আদালতের ওপরে চাপ প্রয়োগ করছে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যাসহ অনেকে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ফোরাম। আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
১০ মিনিট আগে
খুলনায় আবারও অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা রোডের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি তাজা গুলি ও ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করে পুলিশ।
২২ মিনিট আগে
রাজধানীর চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়।
২৮ মিনিট আগে
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ফেনী শহরের মিজান রোড ও পোস্ট অফিস রোড এলাকায় ইফতার বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তমিজিয়া জামে মসজিদ এলাকায় খোলা অবস্থায় ইফতারসামগ্রী প্রদর্শন, খাবার অনুপযুক্ত পোড়া তেল ব্যবহার করায়...
৩৯ মিনিট আগে