রাজধানীর চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়।
ঢাবি শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তাঁর সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনকেও থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে চানখাঁরপুল এলাকায় একটি সাউন্ড বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভাষণের বিখ্যাত অংশ—‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’—বাজানোর সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। এ সময় তাঁদের সঙ্গে ওই শিক্ষার্থীর কিছুক্ষণ বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশ তাঁকে একটি অটোরিকশায় তুলে শাহবাগ থানায় নিয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুজনকে থানায় রাখা হয়েছে। তাঁরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিলেন। অভিযোগ পেয়ে থানায় নিয়ে আসা হয়। তাঁদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, আটক দুজনের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তাঁরা থানাতেই রয়েছেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বাড়তি দাম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার পরও বাংলাদেশে হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। তাঁরা অবিলম্বে বাড়তি দাম
৬ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই পরিকল্পনা করে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘শুধু নিজেদের কথা চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।’
১৬ মিনিট আগে
রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক ইন্ধন বা সংশ্লিষ্টতা থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ শনিবার বেলা ৩টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর-১ এ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন...
১৭ মিনিট আগে