মৌলভীবাজারের জুড়ী নদী থেকে আবুল কালাম বুলুচাঁন (৪০) নামের এক সিএনজি অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই এলাকায় জুড়ী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবুল কালাম বুলুচাঁন উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মৃত ইন্তাজ আলী ইন্তাইয়ের ছেলে। তিনি জুড়ী নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের চালক ছিলেন।
পুলিশ ও নিহতের ভাই কামাল মিয়া জানান, বুলুচাঁন মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন। কচুরগুলে তাঁর শ্বশুরবাড়িতে সিএনজি রেখে তাঁর ভাতিজার শ্বশুরবাড়িতে একটি পারিবারিক বৈঠকে যান। সেখান থেকে বের হয়ে আসার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। বিকেল থেকেই তিনি নিখোঁজ হন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
১৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে গত কয়েক দিনে ৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চারজন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিনজন পুরুষ ও বারান্দায় একজন নারী রোগী চিকিৎসা নিচ্ছেন...
২ ঘণ্টা আগে
দেনার টাকা পরিশোধ এড়াতে নিজের অপহরণের নাটক সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগে পটুয়াখালীর হোটেল মালিক আবদুল মান্নান প্যাদাকে মাদারীপুরের কালকিনির একটি বেদেপল্লি থেকে উদ্ধার করেছে পটুয়াখালী ডিবি। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে...
২ ঘণ্টা আগে