
একটি চিঠি, একরাশ স্বপ্ন আর সংগীতের প্রতি গভীর ভালোবাসা—এই তিনের মিলনেই পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার খুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বহুদিনের আশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছ থেকে একটি হারমোনিয়াম উপহার পেয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী।
অনুশ্রী রায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করেছে সে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মা-বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী তার সংগীতচর্চার জন্য একটি হারমোনিয়াম উপহার দেন।
জানা গেছে, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে পদক গ্রহণের সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লেখে। প্রধানমন্ত্রীর এক কর্মকর্তার মাধ্যমে পাঠানো সেই চিঠিতে সে সংগীতচর্চার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে একটি হারমোনিয়ামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করার ইচ্ছার কথাও জানায়। পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে অনুশ্রী বলে, সে কখনো ভাবেনি তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কিংবা তিনি তা পড়বেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাক্ষাতের আমন্ত্রণ পাওয়ার খবর প্রথমে সে বিশ্বাসই করতে পারেনি।
অনুশ্রী জানায়, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে একটি হারমোনিয়াম কেনা সম্ভব হয়নি। তাই সংগীতচর্চার স্বপ্নপূরণের আশায় সে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিল। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী স্নেহভরে তার সঙ্গে কথা বলেন, সংগীতচর্চার খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাঁর হাতে কাঙ্ক্ষিত হারমোনিয়ামটি তুলে দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায়।
অনুশ্রীর বাবা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ডেকে উৎসাহ দেবেন—এমনটি কখনো কল্পনাও করিনি। তাঁর মানবিক কর্মকাণ্ডের কথা শুনেই মেয়ের মনে চিঠি লেখার সাহস জেগেছিল। সেই চিঠির এমন ইতিবাচক সাড়া পেয়ে আমরা সত্যিই অভিভূত।’
এদিকে অনুশ্রীকে হারমোনিয়াম উপহার দেওয়া এবং তাঁদের সাক্ষাতের পুরো মুহূর্তের ভিডিও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই অনুশ্রীর সাফল্য এবং তার সংগীতচর্চায় প্রধানমন্ত্রীর উৎসাহের প্রশংসা করে মন্তব্য করেছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
২ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
২ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
২ ঘণ্টা আগে