
বিদ্রোহী কবি কাজী নজরুল বাঙালির জাতীয় চেতনার বাতিঘর ছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। আজ সোমবার ডিএনসিসির হল রুমে আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রশাসক এ কথা বলেন। তিনি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতীয় চেতনার বাতিঘর, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাঁর কলম গর্জে উঠেছিল তরবারির মতো। তাঁর বিদ্রোহী কবিতা বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খলা ভাঙার সাহস জুগিয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল মুক্তিযোদ্ধাদের মূল অনুপ্রেরণা।’
ভবিষ্যতে কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে যেকোনো বিষয়ে, যেকোনো সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে করা হবে বলেও জানান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়েন প্রমুখ।
প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে গত ২৫ মে থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন। এই কার্যক্রমের আওতায় দেশজুড়ে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বছরব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠানের মাধ্যমে এটি পালিত হচ্ছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ এবং একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুরে অভিযান চালানো হয়।
৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমতলের চা বাগান দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই সঙ্গে তিনি এশিয়ার সবচেয়ে বড় সূর্যপুরী আমগাছ দেখেও প্রশংসা করেছেন।
১৮ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মণ্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ এর মুখপাত্র সিনি. সহকারী পুলিশ সুপার তপন সরকার আজ সোমবার দুপুরে বিষয়টি
২৯ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় দেলোয়ারা দিলু (৪২) নামের এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। হত্যার পর ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
৩৩ মিনিট আগে