
‘নিয়োগপত্র দেবে, নয়তো আমরা এখানেই অনশন করে যাব। না খেয়ে মরব, তবুও আমরা কেউ বের হব না এখান থেকে।’ এভাবেই কথাগুলো বলছিলেন জামালপুরে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগবঞ্চিত ৫১ জনের একজন।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন তাঁরা। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।
অনশনকারীরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে জামালপুরে ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে দ্বিতীয় ধাপে আরও একজন নিয়োগপত্র পান। কিন্তু একই নিয়োগপ্রক্রিয়ার ৫১ জন প্রার্থী এখনো নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন।
তাঁদের দাবি, দেশের বিভিন্ন জেলায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ কার্যক্রম এগিয়ে গেলেও জামালপুরে এখনো ৫১ জনকে অপেক্ষায় রাখা হয়েছে।
চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থী মীর আফিফা সুলতানা বলেন, ‘দ্বিতীয় ধাপে সবাইকে নিয়োগপত্র দেওয়ার কথা বলে একজনকে নিয়োগপত্র দেওয়া হয়। এখনো ৫১ জন বাকি। আমরা কেন বাদ রইলাম, এখনো জানি না। আজই আমরা নিয়োগপত্র হাতে চাই। প্রত্যেক জেলায় সবাইকে নিয়োগপত্র হাতে দেওয়া হয়ে গেছে। আমাদের জেলায় সর্বোচ্চ বাদ আছে, পুরো বাংলাদেশের মধ্যে ৫১ জন বাদ আছে।’
আফিফা আরও বলেন, ‘আজ আমরা নিয়োগপত্র হাতে না পেলে এখান থেকে আমরা কেউ বের হব না। নিয়োগপত্র দেবে, নয়তো আমরা এখানেই অনশন করে যাব। না খেয়ে মরে যাব, তারপরও আমরা কেউ বের হব না এখান থেকে।’
আরেক প্রার্থী তানভীর রহমান বলেন, ‘দীর্ঘ চার দিন ধরে ঢাকায় আন্দোলন করে আমরা সবাই প্রায় অসুস্থ। আজ সকালে অনশনে বসে পরিস্থিতি আরও খারাপের দিকে। তবে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব, প্রয়োজনে রাতেও এখানে থাকব।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান বলেন, ‘৫১ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নথিপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কাজ চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।’

বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাসেন্ট রায়কে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দল।
২ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এই সরঞ্জাম জব্দ করা হয়।
১৪ মিনিট আগে
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তাঁর মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।
১৯ মিনিট আগে
রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের সাবেক পরিচালক আমীর আলীর দায়িত্বকালে এমপিওভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের দুজনের এমপিও-সংক্রান্ত নথি যাচাই করে এ তথ্য জানায় দুদক।
২২ মিনিট আগে