
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
আজ সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার একথা বলেন।
স্পিকার বলেন, আশা করি সংসদের আগামী অধিবেশনে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সরকার এবং বিরোধী দল একমত হলে সংস্কার কাজ দ্রুত শুরু হবে।
স্পিকার বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের ফলে দেশের প্রতিটি স্তরে, প্রতিটি বিভাগে, প্রতিটি এলাকায় ধস নেমেছে। হত্যা, গুম, খুন, মানি লন্ডারিং, দুর্নীতি—অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। দেশকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বিগত সরকারের অবৈধ কর্মকাণ্ড। এই পরিস্থিতি থেকে উন্নয়ন ঘটাতে অনেক সময় লাগবে। সাত মাস খুবই অল্প সময়, তবুও শুরু হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এমপি ৪ দিনের সফরে গত শুক্রবার ভোলায় আসেন। তিনি শনিবার ও রোববার নিজ নির্বাচনী এলাকা লালমোহন এবং তজুমদ্দিন উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সোমবার বেলা ১১টার দিকে ফেরিযোগে লাহারহাট ঘাটের উদ্দেশে রওয়ানা দেন স্পিকার। দুপুর দেড়টায় বরিশাল সার্কিট হাউসে অবস্থান করে বেলা ৩টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৯ মিনিট আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৩৫ মিনিট আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ৯ ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। রেনু মিয়া ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
২ ঘণ্টা আগে