রাজধানীর খিলগাঁওয়ে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সানজিদা আক্তার মারিয়া (১৮) লালমাটিয়া মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল শুক্রবার রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকার একটি বাসা থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার ভোরে তাঁর স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করে খিলগাঁও থানা-পুলিশ।
পুলিশ জানায়, দক্ষিণ গোড়ানের হাজি মসজিদের সামনে একটি বাসায় স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। শুক্রবার সন্ধ্যার পর মারিয়ার পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সাইফুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন।
মারিয়ার ভাই মো. চান মিয়া জানান, বাসায় গিয়ে তাঁরা রান্নাঘরের পাশের বারান্দায় মারিয়াকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর গলায় দাগ ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১১টা ৩৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়ার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. মহসিন। বিয়ের পর গত প্রায় আট মাস ধরে তিনি দক্ষিণ গোরান এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন।
খিলগাঁও থানা সূত্র জানায়, ঘটনাস্থলে মারিয়ার গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার খিলগাঁও থানায় হত্যা মামলা হয়।
মামলার পর ঘটনাস্থলের তথ্য-উপাত্ত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আজ শনিবার ভোর ৩টা ৪৫ মিনিটে সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, সাইফুলের বাবা-মাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও সাংসারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাইফুলকে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার পর থেকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত সাবস্টেশনটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে...
২৪ মিনিট আগে
যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান তদারকি ডিউটি করার সময় গত ৫ জুলাই ভোর ৬টার দিকে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন মিনি কক্সবাজার এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের পাশে বালুর মাঠে উগ্রবাদী সংগঠনের কতিপয় ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ট্রেনিং...
২৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি। প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, স্কুল কে চালাবে, কে টেন্ডার নেবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই কাজটা শুরু করেছে।
৩৬ মিনিট আগে
মন্ত্রী হওয়ার পর হঠাৎ অনেক আত্মীয়-স্বজনের আবির্ভাব ঘটে। এতে দীর্ঘদিনের ত্যাগী কর্মীরা অনেক সময় দূরে সরে যায়। আত্মীয়কে নয়, যোগ্য ও প্রাপ্য মানুষকে মূল্যায়ন করতে হবে। স্বজনপ্রীতি থেকে বেরিয়ে এসে ত্যাগ স্বীকার করা কর্মী এবং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
১ ঘণ্টা আগে