
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থল গেন্ডামারা খালের ওপর নির্মিত লোহার ব্রিজ ভেঙে আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার বাসিন্দা। গতকাল শনিবার এ ঘটনা ঘটার পর আজ রোববার (২৯ মার্চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ২০০৭ সালে তালতলী উপজেলার ছোটবগী ও কড়াইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থল গেন্ডামারা খালে লোহার ব্রিজটি নির্মাণ করা হয়। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণ করায় নির্মাণের পাঁচ বছরের মধ্যেই তা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে দুই ইউনিয়নের পাঁচটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ ব্রিজটি ব্যবহার করতেন। গতকাল দুটি মোটরসাইকেল ব্রিজ পার হতে গেলে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। এতে মোটরসাইকেলের দুই আরোহী খালে পড়ে আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ব্রিজটির লোহার বিমগুলো মরিচা ধরে ক্ষয়ে গেছে, পাটাতনের অধিকাংশ খালে পড়ে আছে। ঝুঁকিপূর্ণ লোহার বিম দাঁড়িয়ে রয়েছে।
ব্রিজ ভেঙে পড়ায় ছোটবগী ও কড়াইবাড়িয়া ইউনিয়নের পূর্ব গাবতলী, সুন্দরীয়া, গেন্ডামারা, গাজীকালুসহ বেশ কয়েকটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ছোটবগী, গেন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে সমস্যা হচ্ছে। রোগী পরিবহন ও কৃষিপণ্য নিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি বেহাল থাকলেও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।
তালতলী উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ব্রিজটি অনেক আগেই পরিত্যক্ত এবং যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আয়রন ব্রিজের স্থলে গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প পাস হলেই দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও এলজিইডির লোক পাঠানো হয়েছে। আপাতত লোক চলাচলের জন্য সাঁকো নির্মাণ করে দেওয়া হবে।

রাজধানীর শ্যামপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে শেখ ফরিদ (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে শ্যামপুর বাজার ইকো পার্কের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা....
৪ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে নিজের কন্যাসন্তানকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর করা মামলায় আসামি বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি থানায় মামলা করেন মেয়েটির মা।
৮ মিনিট আগে
রাজধানীর গুলশান ও রামপুরার বনশ্রী এলাকায় দুই নারী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবার ও পুলিশ বলছে, একজন গলায় ফাঁস দিয়ে ও অপরজনের অ্যালকোহলের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে আজ রোববার দুজনেরই ...
১২ মিনিট আগে
খুলনায় লেভেল ক্রসিংয়ে উঠে যাওয়া প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় গাড়ির চার যাত্রী আহত হয়েছেন। আজ রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়।
১৩ মিনিট আগে