
অফিসের প্রয়োজন নেই। তারপরও ফায়ার সার্ভিসের চার কর্মী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়েছিলেন অফিসের চাহিদা দেখিয়ে। তাঁদের সরকারি গাড়িতে থাকা ব্যারেল ও ড্রামে তেল দেওয়াও হয়েছিল। কিন্তু পরে জানাজানি হয়, অফিসের নামে নিজেরা ব্যক্তিগতভাবে তেল নিতে এসেছিলেন। শেষ পর্যন্ত এই তেল আবার ফিলিং স্টেশনে ফেরত নেওয়া হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ওই কর্মীরা নিজেদের মোটরসাইকেলের জন্য কৌশলে এভাবে পেট্রল ও অকটেন নিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে তাঁদের তিরস্কার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের সতর্ক করার কথা জানিয়েছে পুলিশও।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজন তাঁদের সরকারি গাড়িতে একটি ড্রাম ও একটি ব্যারেল নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় রবিউল আলম তাঁর স্বাক্ষরিত একটি চাহিদাপত্রও ফিলিং স্টেশনে দেন। এটি দেখে প্রথমে তাঁদের ২০০ লিটার পেট্রল দেওয়া হয়। কিন্তু পরে তাঁরা আরও ১০০ লিটার অকটেন নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে স্টেশনের ইনচার্জের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, অফিসের চাহিদায় কোনো তেল নেওয়া হচ্ছে না। এ সময় এই তেল আবার ফেরত নেওয়া হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, ‘এ ধরনের কাজ তাঁরা যেন আর না করেন, সেভাবে সতর্ক করে তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের তেল দেওয়া হয়নি।’
বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মী রবিউল আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ার হাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, ‘আমি ছুটিতে আছি। আমি রবিউল আলমকে দায়িত্ব দিয়ে এসেছি। আমাদের এভাবে তেল নেওয়া হয় না। মূলত তাঁরা ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য এভাবে চাহিদা দেখিয়ে তেল নিতে গিয়েছিলেন। তাঁরা কাজটা ঠিক করেননি। আমি ঘটনাটি শুনে তাৎক্ষণিক মোবাইল ফোনে তাঁদের বকাঝকা করেছি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আজই (বুধবার) রাজশাহীতে যোগদান করেছি। বিষয়টি জানতাম না। আমাদের নির্দেশনা আছে যে সরকারি গাড়ির যেন অপ্রয়োজনীয় ব্যবহার না হয়। সেখানে তাঁরা (ফায়ার সার্ভিসের কর্মীরা) সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগতভাবে তেল নিতে গিয়ে ঠিক করেননি। নিজেদের জন্য সরকারি চাহিদা দেখানোও ঠিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁদের বদলি হয়ে যাবে।’

সরকার পরিবর্তনের পর আবুল কাশেমের ওপর মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ঈদের এক দিন পর গত ২৩ মার্চ সোমবার সকালে নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুলের সমর্থকেরা আবুল কাশেমের লোকজনের বাড়িতে হামলা চালায়।
৭ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালী উপজেলার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ১৬ মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার মিয়ানমারের কোস্ট গার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ মার্চ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ‘এফবি মা-বাবার দোয়া’ নামের ট্রলারসহ এসব জেলেকে আজ বুধবার (১ এপ্রিল) পর্যন্ত ফেরত দেওয়া হয়নি। ১৬ জেলের
৮ মিনিট আগে
সাংস্কৃতিক অনুষ্ঠান না করার ঘোষণায় নওগাঁর বদলগাছী সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ও কলেজের মূল ফটকে তালা দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ বুধবার কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর থানা-পুলিশের সহায়তায় তালা খোলা হয়।
৯ মিনিট আগে
পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মুক্তা খাতুন (২৫) নামের এক নারীর বিরুদ্ধে। জানা গেছে, নিজের সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে