
বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় বাসের অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছেন।

স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে...
১ মিনিট আগে
বগুড়ার শেরপুরে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গবাদিপশুর মালিক মো. দবিবুর রহমান।
৫ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
১৯ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শেরে বাংলা নগর থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ২৩ জনের মধ্য থেকে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে