Ajker Patrika

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ জুন ২০২৬, ২২: ৫৭
জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ। ছবি: সংগৃহীত

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ছাড়া আমাদের কাছে আরও একটি তথ্য ছিল। সেটির যাচাই-বাছাইয়ের জন্যও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত