
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হচ্ছে না আজ। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় আরও কিছু ডিজিটাল এভিডেন্স দাখিল করার জন্য চার সপ্তাহ সময় আবেদন করা হয়েছে। যার কারণে আজ বুধবার রায় হচ্ছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর শাইখ মাহদী।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করে দেন।
এই মামলার পাঁচ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। পলাতক রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া।
এই আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; শিশু বাসিত খান মুসার (৭) মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ৩১ জুলাই এই মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

এলাকাভেদে এটি ভাঁট, ভাঁটি, ভাইট, বনজুঁই বা ঘেটু নামেও পরিচিত। এটি গুল্মজাতীয় বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ। গ্রামবাংলার পরিচিত বুনো উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম। ভারত, বাংলাদেশ ও মিয়ানমার অঞ্চলকে এই উদ্ভিদের আদি নিবাস হিসেবে ধরা হয়। দেশের বনবাদাড়, ঝোপঝাড়, পতিত জমি ও সড়কের পাশে এই গাছ বেশি জন্মে।
২৯ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহমেদ (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের বাজ্জাজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় শাহাদাত শাকিল নামে আরও একজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে দ্রুত...
২ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সকাল ৯টার আগমুহূর্তে অফিসে এসে দেখি কার্যালয় তালাবদ্ধ। কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে তালা খুললে ভেতরে প্রবেশ করি। পরে দেখি একজন কর্মকর্তা পৌনে ১০টায় এবং আরেকজন ১০টার পর অফিসে আসেন।
২ ঘণ্টা আগে