
মেহেরপুরের গাংনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেই প্রায় তিন সপ্তাহ ধরে। এতে প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে ধীরগতি। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। অনেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
কবে নাগাদ গাংনীতে নতুন ইউএনও যোগ দেবেন, তা এখনো নিশ্চিত নয়। এরই মধ্যে দুজন কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়নের আদেশ দেওয়া হলেও পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই উপজেলায় পূর্ণকালীন ইউএনওর পদটি এখনো শূন্য রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের বদলির আদেশ হয়। তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেনের কাছে দাপ্তরিক দায়িত্ব বুঝিয়ে দিয়ে ২৩ আগস্ট গাংনী ছাড়েন। এরপর থেকেই ইউএনওর পদটি শূন্য রয়েছে।
পদটি শূন্য হওয়ার পর নতুন ইউএনও হিসেবে একজন কর্মকর্তাকে পদায়ন করা হলেও পরে সেই আদেশ স্থগিত করা হয়। পরবর্তী সময়ে আরও একজনকে গাংনীতে ইউএনও হিসেবে পদায়নের কথা থাকলেও সেই আদেশও স্থগিত হয়ে যায়।
বর্তমানে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন। তবে তিনিও বদলি হয়ে যাবেন বলে জানা গেছে।
সেবা নিতে আসা ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন ইউএনও না থাকায় উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে মানুষকে বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে ফিরে যেতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
গাংনী উপজেলা নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘদিন ইউএনও না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
মো. আলমগীর হোসেন বলেন, ‘আমি একটি কাজের জন্য ইউএনও কার্যালয়ে গিয়েছিলাম। যিনি অতিরিক্ত দায়িত্বে আছেন, তিনি ইউএনও এলে যোগাযোগ করতে বলেছেন। কাজের জন্য অনেকেই আসছেন, কিন্তু কাজ না হওয়ায় ফিরে যাচ্ছেন। এতে মানুষের ভোগান্তি বেড়েছে। কবে এই ভোগান্তির শেষ হবে, তা জানি না। নতুন ইউএনও আসার কথা থাকলেও পরে আর আসেননি।’
সেবা নিতে আসা মিজানুর রহমান বলেন, ‘আমি একটি কাজের জন্য প্রায় এক সপ্তাহ ধরে ঘুরছি। নতুন ইউএনও আসবেন—এমন কথা শুনছি, কিন্তু তিনি আসছেন না। আমার কাজও হচ্ছে না। কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত একজন ইউএনও নিয়োগ দেওয়া হোক। গাংনী একটি গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ইউএনও না থাকা কোনোভাবেই কাম্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’
এ বিষয়ে মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় আজকের পত্রিকাকে বলেন, ‘গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বদলি হওয়ার পর দুজন কর্মকর্তার গাংনীতে ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও তাঁদের পদায়নের আদেশ স্থগিত হয়েছে। পরবর্তী সময়ে গাংনী উপজেলায় ইউএনও হিসেবে কে আসবেন, সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে আশা করছি, অতি দ্রুত সমস্যার সমাধান হবে।’

স্বজনদের দাবি, পরে চিকিৎসক রোগীকে বেড থেকে কাঁধে করে তাঁর কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন। রোগীর স্বামী আক্তার হোসেন একার পক্ষে স্ত্রীকে কাঁধে করে চিকিৎসকের কক্ষে নেওয়া সম্ভব নয় জানালে চিকিৎসক অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে হাজেরা বেগমের মৃত্যু হয়।
১৮ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি ঘাট থেকে ১২৩ জন একটি বাল্কহেডে করে নৌভ্রমণে বের হন। তাঁরা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা ঘুরে রাতে ফিরছিলেন। রাত ৯টার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ৪ নম্বর পিলারে ধাক্কা দেয়।
২৪ মিনিট আগে
পাঁচ মামলায় আদালতে সাজা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। তারপরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এক যুবদল নেতা। তাঁর নাম শাহীন আলম। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক। এরই মধ্যে ৪ সেপ্টেম্বর মোহনপুর থানার ওসি মিজানুর রহমানের পাশে তাঁকে দেখা গেছে।
৩৭ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত তিন বছরে ৬০ হাজার থেকে ২ লাখ টাকায় চার শিশুকে গর্ভে থাকা অবস্থায়ই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ ২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এক নবজাতককে ৬০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে