Ajker Patrika

টিউবওয়েলের মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
টিউবওয়েলের মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলিফা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বাড়ির টিউবওয়েলে কম্বল পরিষ্কার করতে যান আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটর চালু করতে সুইচ চাপলে তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কাবের আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়িতে কাপড় ধোয়ার জন্য বিদ্যুতের লাইন চালু করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আলিফা খাতুন।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত