
মাদারীপুরের শিবচর উপজেলায় পানিভর্তি বালতির ভেতর পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইমা কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।
পরিবারের সদস্যদের ভাষ্য, বিকেলে বাড়িতে খেলছিল সাইমা। একপর্যায়ে সবার অজান্তে ঘরের ভেতরে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায় সে।
পরিবারের সদস্যরা পরে বালতির পানিতে সাইমার মাথা ডুবে থাকা অবস্থায় তাকে খুঁজে পান। দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জামিল খান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। টয়লেটের জন্য বালতিতে পানি রাখা ছিল। সেই বালতির পানিতেই ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি আরও সজাগ দৃষ্টি রাখতে হবে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলেকে হত্যার মামলায় সোলায়মান হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ সর্বোচ্চ শাস্তি চেয়ে এবং আসামিপক্ষ খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করবে।
৯ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এবারের ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেওয়ার কথা রয়েছে। চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার পাশাপাশি এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তার উদ্যোগও
১৯ মিনিট আগে
নারায়ণগঞ্জে আদালতপাড়ায় বিএনপিপন্থী দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাসুরের লাঠির আঘাতে আহত ফিরোজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
২৪ মিনিট আগে