
রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুল (৩৫) হত্যা মামলায় মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আজ সোমবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে আরও আসামিকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে মামলায় মোট তিন আসামি গ্রেপ্তার হলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হৃদয় হোসেন (২৪), মো. সোহান মুন্সী (২৯) ও মো. শাকিল (২৯)। তাঁদের মধ্যে সোহান মুন্সীকে ২১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। আর বাকি দুজনকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সন্ধ্যায় র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এস হাসান সিদ্দিকী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দুই থেকে তিন দিন আগে যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে আসামি মো. হৃদয় হোসেনের (২৪) সঙ্গে ভিকটিম খাইরুলের (৩৫) বাগ্বিতণ্ডা হয়। ওই সময় ভিকটিমকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে।
গত ২০ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে পূর্বপরিকল্পিতভাবে হৃদয় হোসেন ও তাঁর সহযোগীরা ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ২১ ফেব্রুয়ারি পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা করা হয়।
র্যাব-১০ জানায়, ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে তারা। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুতুবখালী মাছের আড়ত এলাকায় অভিযান চালিয়ে সোহান মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেলে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ পাইপ রোড এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটেছে। জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ মিনিট আগে
টেকনাফে বাহারছড়া গহিন পাহাড়ে জ্বলছে ভয়াবহ আগুন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুর্গম এলাকায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
১ ঘণ্টা আগে
খুলনা শিপইয়ার্ড ও চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় প্রায় সাড়ে ৯ একর (সরকারি স্বার্থসংশ্লিষ্ট) লিজ জমির চুক্তিভঙ্গ ও জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগে একজন যুগ্ম সচিব, দুই সাবরেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে