
জ্বালানি তেল আমদানি ও বিপণনের দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। তাঁর ভাষ্য, বিষয়টি যাচাই-বাছাই চলছে এবং এ মুহূর্তে এ বিষয়ে সর্বশেষ অবস্থাও তাঁর জানা নেই।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে বিপিসির প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিপিসি চেয়ারম্যান।
দেশে জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ড. মো. রফিকুল ইসলাম বলেন, আপাতত তেলের কোনো সংকট নেই। ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিরাপদ। তবে তেল কেনা বিপিসির জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালিসহ বিভিন্ন সমুদ্রপথে জাহাজ চলাচলে জটিলতা তৈরি হয়েছে বলেও জানান বিপিসি চেয়ারম্যান। এই পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদে জ্বালানি তেলের চাহিদা ও সরবরাহ বিবেচনায় নিয়ে পরিকল্পনার কাজ চলছে।
তেল আমদানি ও সরবরাহব্যবস্থা আরও কার্যকর করতে বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলে জানান ড. মো. রফিকুল ইসলাম। সমুদ্র থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের জন্য এসপিএম প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। শিগগির এসপিএম প্রকল্পে অপারেটর নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে জ্বালানি তেল খালাস ও সরবরাহব্যবস্থায় আরও গতি আসবে বলে উল্লেখ করেন তিনি।
ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বা ইআরএল-২ প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে ড. মো. রফিকুল ইসলাম বলেন, প্রকল্পের পরিচালক চট্টগ্রামে এসেছেন এবং অফিস শুরু করেছেন। প্রকল্পের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
মতবিনিময় সভায় বিপিসির বিভিন্ন কার্যক্রম, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা। বিপিসি চেয়ারম্যান এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন বিপিসির পরিচালক (পরিকল্পনা) মুহাম্মদ আসাদুল হক, ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পের পরিচালক আছমা আরা বেগম, পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, মেঘনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীরুল হাসান, যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া, ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাতসহ বিপিসি ও এর অধীনস্থ কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
২১ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে গতকাল সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। আহাজারি করছেন এই চারজনের স্বজনেরা। খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় পাঁচটি সিঁড়ির মধ্যে চারটিতেই ছিল তালা। ফলে একটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কেউ পদদলনে, কেউ ধাক্কাধাক্কিতে আহত হয়ে মারা গেছেন।
৩৬ মিনিট আগে