
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আগামীকাল বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত এই অভিযান চলবে। আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি অনুসারে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ও দোকান—যেমন রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাকসামগ্রীর দোকান, আসবাবপত্রের দোকান ইত্যাদি পরিচালনাকারী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বিশেষ অভিযান চালাবেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ডিএমপির আটটি ট্রাফিক বিভাগে ভাগ করে এই অভিযান চালানো হবে। আগামীকাল বুধবার প্রথম দিনে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের মগবাজার ক্রসিং থেকে বাংলামোটর পর্যন্ত রাস্তার দুই পাশে, লালবাগ ট্রাফিক বিভাগের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ও বকশীবাজার থেকে চানখাঁরপুল, মতিঝিল ট্রাফিক বিভাগের নাইটিঙ্গেল মোড় থেকে আরামবাগ এলাকায় বিশেষ অভিযান চলবে। ওয়ারী ট্রাফিক বিভাগের ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী ও ফারুক সরণি সড়ক; তেজগাঁও ট্রাফিক বিভাগের ইন্দিরা রোড ও গ্রিন রোড, আনন্দ সিনেমা হল, বসুন্ধরা ও কারওয়ান বাজার এলাকা; মিরপুর ট্রাফিক বিভাগের কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, ভাষানটেক ও মিরপুর-১৪ এলাকা; উত্তরা ট্রাফিক বিভাগের বিএনএস সেন্টার থেকে হাউজবিল্ডিং নর্থ টাওয়ার এবং গুলশান ট্রাফিক বিভাগের কাকলি আউটগোয়িং এলাকায় বিশেষ অভিযান চলবে।
আগামী বৃহস্পতিবার দ্বিতীয় দিনে রমনা ট্রাফিক বিভাগের ঢাকা মেডিকেল কলেজ, আনন্দ বাজার, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার এলাকা; লালবাগ ট্রাফিক বিভাগের বংশাল ও নর্থসাউথ রোড; মতিঝিল ট্রাফিক বিভাগের চানমারীবাট থেকে খিলগাঁও ক্রসিং; ওয়ারী ট্রাফিক বিভাগের ফ্লাইওভার ইনকামিং থেকে যাত্রাবাড়ী হয়ে কাজলা; তেজগাঁও ট্রাফিক বিভাগের রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোড এবং সড়ক ও জনপথ সড়ক; মিরপুর ট্রাফিক বিভাগের মিরপুর-১০ থেকে মিরপুর-১২ ও কালশী এলাকা; উত্তরা ট্রাফিক বিভাগের আর্টিজান গেট থেকে বাংলাদেশ মেডিকেল পর্যন্ত এবং গুলশান ট্রাফিক বিভাগের গুলশান-১ ডিএনসিসি মার্কেটসংলগ্ন ফুটপাত এলাকায় অভিযান চলবে। আগামী শুক্রবার বিশেষ এই অভিযান বন্ধ থাকবে।
আগামী শনিবার তৃতীয় দিনে রমনা ট্রাফিক বিভাগের পান্থপথ থেকে বনলতা পয়েন্ট, কালভার্ট গলি ও গ্রিন রোড; লালবাগ ট্রাফিক বিভাগের গোয়ালঘাট থেকে নারিন্দা সড়কের উভয় পাশে; মতিঝিল ট্রাফিক বিভাগের মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ, ওয়ারী ট্রাফিক বিভাগের গোলাপবাগ ও সায়েদাবাদ; তেজগাঁও ট্রাফিক বিভাগের টাউন হল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বছিলা এলাকা; মিরপুর ট্রাফিক বিভাগের মিরপুর-১ থেকে সনি সিনেমা হল ও রাইনখোলা; উত্তরা ট্রাফিক বিভাগের কাঁচাবাজার থেকে কদম চত্বর পর্যন্ত এবং গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী কাঁচাবাজার-সংলগ্ন এলাকায় অভিযান চলবে।
আগামী রোববার চতুর্থ ও শেষ দিনে রমনা ট্রাফিক বিভাগের মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, কাঁটাবন রোড এলাকা; লালবাগ ট্রাফিক বিভাগের রায়সাহেব বাজার থেকে স্টার বেকারি ও বংশাল এলাকা; মতিঝিল ট্রাফিক বিভাগের শাপলা চত্বর থেকে বাণিজ্যিক এলাকা এবং দৈনিক বাংলা থেকে ফকিরাপুল; ওয়ারী ট্রাফিক বিভাগের জুরাইন ও শ্যামপুর এলাকা; তেজগাঁও ট্রাফিক বিভাগের পাসপোর্ট অফিস, সমাজসেবা অধিদপ্তর, নাক-কান-গলা ইনস্টিটিউট ও কলোনি বাজার এলাকা; মিরপুর ট্রাফিক বিভাগের মিরপুর-১ থেকে শাহ আলী মাজার ক্রসিং পর্যন্ত; উত্তরা ট্রাফিক বিভাগের রাজলক্ষ্মী মার্কেটের সামনে ও পেছনে ২ ও ৩ নম্বর সড়ক এবং গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী আড়ং ও পুলিশ প্লাজা-সংলগ্ন এলাকায় অভিযান চলবে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিদিনের নাশতায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এদিকে আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সরবরাহ করা ডিমের মধ্যে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান রোগীরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
২ ঘণ্টা আগে
বরিশালের কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমানাঘেঁষা কালাবদর নদীসংলগ্ন একটি খালের মধ্যে হামলাটি হয়। মৎস্য অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধিদপ্তরকে না জানিয়ে কোস্ট গার্ড নিয়মবহির্ভূতভাবে অভিযানে
২ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুল থেকে ৭০ লাখ টাকা মূল্যের মদ-বিয়ারসহ আদিল হায়দার সেলিম (৫৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
২ ঘণ্টা আগে